ঢাকা | বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনা, চালক-সহকারী উদ্ধার

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 213 জন
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনা, চালক-সহকারী উদ্ধার ছবির ক্যাপশন:
ad728


রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার আগে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি এস বি পরিবহনের বলে জানা গেছে।

ঘটনার সময় বাসের যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.

বীরগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.