ঢাকা | বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্ত তিন জেলে পরিবারের পাশে মানবতার হাত নতুন নৌকা, জাল ও মেশিন হস্তান্তর!

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, নিজস্ব প্রতিবেদক, ব রিশাল | নিউজটি দেখেছেনঃ 42684 জন
ক্ষতিগ্রস্ত তিন জেলে পরিবারের পাশে মানবতার হাত নতুন নৌকা, জাল ও মেশিন হস্তান্তর! ছবির ক্যাপশন: ছবি প্রতিনিধি
ad728
রমজান মাসে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরে ঝাউবনের ঘাটে নৌকা রেখে বাসায় গিয়েছিলেন মুহিব্বুল্লাহ মাঝি ও তার সাথে আরো দুজন জেলে । কিন্তু গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের একমাত্র জীবিকার সম্বল নৌকা, মেশিন, জালসহ সবকিছু।

হঠাৎ করেই পথে বসে পড়েন তিনটি পরিবার। জীবনের চাকা যেন থমকে যায় কীভাবে আবার শুরু করবেন, কীভাবে পরিবার চালাবেন এই দুশ্চিন্তায় ভেঙে পড়েন তারা।
ঠিক এমন সময় মানবতার দৃষ্টান্ত স্থাপন করে পাশে দাঁড়ায় “Do For Something” সংগঠন। তাদের উদ্যোগে নতুন করে তৈরি করা হয় নৌকা, কেনা হয় মেশিন ও মাছ ধরার জাল। প্রায় এক মাসের প্রচেষ্টার পর আজ সম্পূর্ণ সরঞ্জামসহ নতুন নৌকা জেলে পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে।
নতুন করে স্বপ্ন দেখছেন তারা। মুখে ফিরেছে হাসি, চোখে জেগেছে আশার আলো।

এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই “Do For Something” সংগঠনের সকল সদস্যকে। বিশেষভাবে কৃতজ্ঞতা আবুল খন্দকার ভাইয়ের প্রতি, যিনি এই উদ্যোগের অন্যতম প্রাণপুরুষ।
এছাড়াও ধন্যবাদ জাহিদুল মোল্লা এবং মানিক ফকির ভাইকে, স্থানীয়ভাবে সর্বাত্মক সহযোগিতার জন্য।

এভাবেই মানুষ মানুষের পাশে দাঁড়ালে হারিয়ে যাওয়া জীবনও আবার নতুন করে শুরু হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্য

বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্য