রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার আগে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি এস বি পরিবহনের বলে জানা গেছে।
ঘটনার সময় বাসের যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।