ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্থায়ী ক্যাম্পাস গড়ার আহ্বান

  • প্রতিনিধির নাম :নরসিংদী প্রতিনিধি: মোঃ মারুফ | নিউজটি দেখেছেনঃ 87983 জন
নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্থায়ী ক্যাম্পাস গড়ার আহ্বান ছবির ক্যাপশন: স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন,
ad728

সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, নরসিংদী শাখা। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শতাধিক শিশুকে নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বর্তমানে ভালোবাসা, মানবিকতা ও স্বপ্নের ভিত্তিতে এগিয়ে চলছে।

তবে এই মহৎ উদ্যোগের সামনে রয়েছে একটি বড় চ্যালেঞ্জ—একটি স্থায়ী ক্যাম্পাসের অভাব। বর্তমানে অস্থায়ী ব্যবস্থাপনায় পাঠদান চালিয়ে যেতে হচ্ছে, যা শিশুদের জন্য সবসময় নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারছে না।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, একটি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা সম্ভব হলে শিশুদের জন্য নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাবে। পাশাপাশি নিয়মিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সহজ হবে এবং আরও অধিক সংখ্যক সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার আওতায় আনা সম্ভব হবে।

তারা আরও বলেন, এই স্বপ্ন বাস্তবায়ন একার পক্ষে সম্ভব নয়। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা ছাড়া একটি স্থায়ী শিক্ষালয় গড়ে তোলা কঠিন। তাই তারা সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যে কোনো সামান্য অনুদানও একটি শিশুর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে এমন একটি শিক্ষালয়, যেখানে জন্ম নেবে আগামীর আলোকিত বাংলাদেশ।

অনুদান পাঠানোর মাধ্যম:
বিকাশ: ০১৯১৫১৬৬১৯০
নগদ: ০১৭০৭১৬৬১৯০

প্রতিষ্ঠানটির জন্য দোয়া কামনা করে সংশ্লিষ্টরা বলেন, মহান আল্লাহ যেন এই মানবিক উদ্যোগকে কবুল করেন এবং সমাজের সেবায় আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। 🤲



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক

কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক