ঢাকা | বঙ্গাব্দ

এপ্রিলে প্রবাসী আয় ৩১২ কোটি ৭০ লাখ ডলার

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক: | নিউজটি দেখেছেনঃ 33702 জন
এপ্রিলে প্রবাসী আয় ৩১২ কোটি ৭০ লাখ ডলার ছবির ক্যাপশন:
ad728

সদ্যবিদায়ী এপ্রিল মাসেও দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।

রোববার এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান, মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক

তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি বছরের মার্চ মাসে, যা ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের মার্চে—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ ছিল ২০২৫ সালের ডিসেম্বরে—৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে—৩১৭ কোটি ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের ধারাবাহিক অর্থ প্রেরণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে পৃথক স্থান থেকে  নারী-পুরুষের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার