কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর নেতৃত্বে সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ ও মশাল মিছিল জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা 'জিয়ার সৈনিক, এক হও-এক হও' এবং 'অবৈধ মনোনয়ন, মানি না-মানবো না' স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম মনোনয়ন নিয়ে মূল অভিযোগ মিছিলকারীরা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম দীর্ঘ ১৭ বছরে কোনো রাজনৈতিক মামলার শিকার হননি বা নির্যাতিত হননি। তারা তাকে 'স্বৈরাচারের দোসর' এবং 'আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাতকারী' হিসেবে আখ্যায়িত করেন। তাদের দাবি, ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহিত হওয়া ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার।
মিছিলকারীরা অবিলম্বে মো. মাজহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার করে নতুন করে প্রার্থী ঘোষণার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়েছেন।
প্রার্থী পরিবর্তন নিয়ে রাজনৈতিক উত্তেজনা আসলে শুরু হয় সোমবার দুপুর ১২টার পর। শহরের স্টেশন রোডে মনোনয়ন বঞ্চিত পাঁচ শীর্ষস্থানীয় প্রার্থীর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মনোনয়ন নিয়ে প্রকাশ্যে বিরোধ শুরু হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল সাবেক বিভাগীয় স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম।
গত বৃহস্পতিবার গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ৩৬ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। এই ঘোষণার পর থেকেই বঞ্চিত প্রার্থীদের ক্ষোভ প্রকাশ, তৃণমূলে বিভক্তি এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখছে জেলাবাসী।
মোঃ ফয়েজ উদ্দিন