ঢাকা | বঙ্গাব্দ

জুলাই সনদকে চেতনায় ধারণ করে এগোচ্ছে বিএনপি: আইনমন্ত্রী

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক | নিউজটি দেখেছেনঃ 95035 জন
জুলাই সনদকে চেতনায় ধারণ করে এগোচ্ছে বিএনপি: আইনমন্ত্রী ছবির ক্যাপশন: জুলাই সনদ নিয়ে বিএনপির অঙ্গীকার
ad728


আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদকে চেতনায় ধারণ করে এগোচ্ছে এবং এটি দেশের মানুষের মুক্তির দলিল।

শনিবার (৪ এপ্রিল) শৈলকুপা উপজেলা-এর ধলহরাচন্দ্র ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের জন্য ১০ হাজার টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।

নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশের ১১টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল সাউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মজিদ, মো. আফজাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।




নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধ

দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধ