ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন; দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের

  • প্রতিনিধির নাম :মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 15158 জন
গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন; দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের ছবির ক্যাপশন:
ad728
গোপালগঞ্জে প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ২৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে শিক্ষা অবকাঠামো যেমন শক্তিশালী হবে, তেমনি যোগাযোগ ব্যবস্থাও সহজ ও গতিশীল হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে ডা. কে এম বাবর বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, গোপালগঞ্জ জেলার কোনো উন্নয়ন প্রকল্পের ফাইল যেন আটকে না থাকে। অন্যান্য জেলার মতো গোপালগঞ্জকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করতে হবে।”

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নই এলাকার সার্বিক অগ্রগতির ভিত্তি, তাই শিক্ষা ও যোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নতুন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ফলে এলাকার শিক্ষার পরিবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহ

রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহ