ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালির অভিযোগে নারী আটক, ১০ দিনের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 39 জন
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালির অভিযোগে নারী আটক, ১০ দিনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
ad728
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালির অভিযোগে নারী আটক, ১০ দিনের কারাদণ্ড

আব্দুর রাজ্জাক
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালির অভিযোগে পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে হাসপাতাল এলাকায় দালালির কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার নামে দালালি কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পারভীন আক্তারকে হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন জানিয়েছে, সরকারি হাসপাতালকে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রোগীদের সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। তারা হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরায় এইসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৮২

সাতক্ষীরায় এইসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৮২