ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে বাড়ি নির্মাণে বাধা; হামলা-ভাঙচুরের অভিযোগ

  • প্রতিনিধির নাম :রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 7115 জন
কোম্পানীগঞ্জে বাড়ি নির্মাণে বাধা; হামলা-ভাঙচুরের অভিযোগ ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্বাস মজুমদার বাড়িতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নারীসহ চারজন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জয়নাল আবদীন নিজ বাড়িতে নির্মাণকাজ পরিচালনা করছিলেন। এসময় একই বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে ইমাম হাসান স্বপনের নেতৃত্বে প্রায় ১০০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালিয়ে নির্মাণসামগ্রী ও মালামাল নষ্ট করে।

হামলায় জয়নাল আবদীনের স্ত্রী নাহার সুলতানা, বড় ভাই আবুল বাশারের স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে শারমীন আক্তার এবং নির্মাণ শ্রমিক সুমন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী নাহার সুলতানা অভিযোগ করেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তার ও তার জায়ের কাছে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, একটি গ্রাইন্ডিং মেশিন ও একটি মোটর লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, হামলাকারীরা বাড়ির দুটি সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং টিনের ঘর কেটে টুকরো টুকরো করে ফেলে। এর আগেও একই পক্ষ কয়েক দফা হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
তবে অভিযুক্ত ইমাম হাসান স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ হামলার ঘটনার সঙ্গে  জড়িত নই।”

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্য

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্য