ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 464 জন
গফরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে মোঃ সিয়াম (২৩) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকালে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার মধ্য লামকাইন (হাজী বাড়ি) গ্রামের মৃত রুকুন উদ্দিনের ছেলে। তিনি প্রায় এক বছর আগে বিয়ে করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই নুরুল হক লিমন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে থাকা গরু আনতে যান সিয়াম। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিয়ামের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া বিরাজ করছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মস্কোয় শুরু হলো ৩য় আন্তর্জাতিক ফ্যাসিবাদ-বিরোধী ফোরাম

মস্কোয় শুরু হলো ৩য় আন্তর্জাতিক ফ্যাসিবাদ-বিরোধী ফোরাম