ঢাকা | বঙ্গাব্দ

মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ দিনাজপুর (প্রতিনিধি) | নিউজটি দেখেছেনঃ 27866 জন
মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে   অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. ছবির ক্যাপশন:
ad728
 ১৬ মে শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদরাসা এবং চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় সুমা খাতুনের সভাপতিত্বে প্রতিষ্ঠান প্রাঙ্গনে, দিনাজপুরের বীরগঞ্জ জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদরাসা ও চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও  বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু. তিনি বলেন আমরা মাদক নির্মুলে জিরো টলারেন্স এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোন অনিয়ম-দুর্নীতি সহ্য করব না।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম,  চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিলনসহ অন্যান্য সুধীজন। 

সে সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন মাধ্যমিক স্কুলের অসংখ্য ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবকবৃন্দ।

আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক

গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক