ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে হামের প্রকোপ, ২ শিশুর মৃত্যু

  • প্রতিনিধির নাম :প্রতিবেদক, শরীয়তপুর | নিউজটি দেখেছেনঃ 25489 জন
শরীয়তপুরে হামের প্রকোপ, ২ শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: শরীয়তপুরে হামের প্রকোপ, ২ শিশুর মৃত্যু
ad728

শরীয়তপুর জেলায় হামের রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় শুধু জেলা সদর হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও তরুণদের মধ্যে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। পরীক্ষার জন্য পাঠানো ২৫টি নমুনার মধ্যে ১৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

আক্রান্তদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। এদের মধ্যেই জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে জেলা সদর হাসপাতালে শিশু ও তরুণসহ ৩ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের মতে, এখন শুধু শিশুই নয়, প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্তের কাজ চলছে।

সিভিল সার্জন জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও