ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনএমপি মোস্তাফিজুর রহমান

  • প্রতিনিধির নাম :জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ) প্রতিনিধ : | নিউজটি দেখেছেনঃ 9997 জন
সাপাহারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনএমপি মোস্তাফিজুর রহমান ছবির ক্যাপশন:
ad728
নওগাঁর সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমানা রিয়াজ, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বাজার ব্যবসায়ীরা।

জানা গেছে, “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮ শত ৯ টাকা ব্যয়ে আরসিসি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সাপাহারউপজেলা পরিষদ।  

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আরসিসি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজার এলাকায় যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনশৃঙ্খলায় শ্রেষ্ঠত্ব কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল

আইনশৃঙ্খলায় শ্রেষ্ঠত্ব কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল