ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • প্রতিনিধির নাম :রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মোঃ আবু কাওছার মিঠু | নিউজটি দেখেছেনঃ 92216 জন
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ছবির ক্যাপশন: ছবি প্রতিনিধি
ad728
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয়  ১৯৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১০ এপ্রিল শুক্রবার উপজেলার মাছিমপুর এলাকায় রূপগঞ্জ থানার এসআই  নাজিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার একটি  দল মাছিমপুর গ্রামের কান্তিকপাড়া এলাকায় শাওন মিয়ার বাসায় অভিযান চালায়। এসময় তার বাসা থেকে ১৯৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: শাওন মিয়া (২২), মামুন মিয়া (২৮), লিটন মিয়া (২৪) পালিয়ে যায়। 
এ ব্যাপারে এসআই নাজিম উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
১৫ লাখের বেশি পরিবার বিএমডিএ'র উপকার ভোগী

১৫ লাখের বেশি পরিবার বিএমডিএ'র উপকার ভোগী