ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেন্টার ফর গ্লোবাল এনভাইরনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সিজিইডি মানববন্ধনের আয়োজন

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক | নিউজটি দেখেছেনঃ 69505 জন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেন্টার ফর গ্লোবাল এনভাইরনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সিজিইডি মানববন্ধনের আয়োজন ছবির ক্যাপশন:
ad728

ঢাকা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ জাপান গার্ডেন সিটি–এর সামনে প্রধান সড়কে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও নদী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের অন্তত ১০০ জন সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনটির আয়োজন করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সিজিইডি। কর্মসূচিটি সার্বিকভাবে পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো: আবদুল ওয়াহাব।

এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করে ঢাকা পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম।

মানববন্ধনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—ব্যবসায়ী, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষার্থীসহ জাপান গার্ডেন সিটির কল্যাণ সমিতির সদস্য ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন। তারা পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিজিইডির চেয়ারম্যান সদর আলী বিশ্বাস, ঢাকা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের সভাপতি ড. রফিকুল ইসলাম এবং সদস্য বেলাল উদ্দীনসহ আরও অনেকে। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন সময়ের দাবি এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ আরও বেশি সম্পৃক্ত হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানবব

ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানবব