ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম :মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 35624 জন
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন:
ad728
বকেয়া বেতনের দাবীতে রূপগঞ্জের যাত্রামুড়ায় মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ করেছে  কয়েকশত শ্রমিক।   ৬ই মে বুধবার দুপুরে নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় রাস্তার দুই দিকে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান- গত ৩ মাস যাবৎ তাদের বেকন পরিশোধ করছেনা মালিকপক্ষ। বেতন নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবী দাওয়ার কথা শুনেন  এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহ জানান- রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে রাস্তা অবরোধ করেছে শুনতে পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন সহ বিভিন্ন সমস্যার কথা শুনি এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে,  খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন বলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেছেন।

এ বিষয়ে নোবেল কটন এন্ড স্পিনিং এর ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ আলী  জানান- আগামীকাল বৃহস্পতিবার  কারখানায় তুলাসহ প্রয়োজনীয় কাঁচামাল আসবে এবং কারখানা চালু হবে, কারখানা চালু হলে শ্রমিকদের সাথে বসে খুব শীগ্রই বকেয়া বেতন পরিশোধ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা

চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা