ঢাকা | বঙ্গাব্দ

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান এর শুভেচ্ছা

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 34211 জন
মহান মে দিবস ২০২৬ উপলক্ষে স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান এর শুভেচ্ছা ছবির ক্যাপশন:
ad728

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

মে দিবস উপলক্ষে বিশ্বের ৮০টির বেশি দেশে পহেলা মে সরকারি ছুটির দিন হিসেবে পালন করছে। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি নানান কর্মসূচির মাধ্যমে এ দিবসটি ব্যাপক গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন, “মে দিবস শুধু একটি উদযাপনের দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বিশ্বের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তা স্মরণ করি।

তিনি আরও বলেন, ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্য বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

চেয়ারম্যান উল্লেখ করেন, স্বদেশ মৃত্তিকা সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলকে শ্রমিকদের অধিকার রক্ষা ও সম্মান প্রদানে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেষে তিনি মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সংস্কৃতি ও আনন্দে উদযাপিত হবে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন

সংস্কৃতি ও আনন্দে উদযাপিত হবে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন