ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • প্রতিনিধির নাম :মোঃ মাইদুল ইসলাম মামুন খান | নিউজটি দেখেছেনঃ 12729 জন
পটুয়াখালীতে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ad728


পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবির অভিযানিক দল অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইয়ামাহা এফজেড ভি-থ্রি মোটরসাইকেল এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করে। এ সময় মোঃ আশিকুর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালী জেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো