ঢাকা | বঙ্গাব্দ

কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

  • প্রতিনিধির নাম :এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: | নিউজটি দেখেছেনঃ 14405 জন
কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি ছবির ক্যাপশন:
ad728
কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। গতকাল রোববার সন্ধ্যার পর হঠাৎ এক ঝলক ভারী বৃষ্ঠিপাত শুরু হয়। হঠাৎ বৃষ্ঠিতে নগর জিবনে তাৎক্ষনিক কিছুটা বিঘ্নতা সৃষ্ঠি হলেও গত কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ নাগরিকরা স্বস্থি অনুভব করেছে বেশি। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার দিকেও বৃষ্টি শুরু হলে নগরজীবনে ফিরে আসে প্রশান্তি। সকাল নয়টার পরও বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসে, ফলে নগরবাসী স্বস্তি অনুভব করে। এ প্রতিবেদন লিখা পর্যন্তও আকাশ ঘন মেঘে ঘুমুট অন্ধকার হয়ে আছে সারাদিন।
নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় জানান, সকাল আটটা থেকে হালকা বৃষ্টি হয়েছে এবং সকাল নয়টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অন্যদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় ০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণে জনজীবন প্রায় অস্থির হয়ে উঠেছিল। দিনের তীব্র রোদ এবং রাতে অসহনীয় গরমে নগরবাসী দুর্ভোগে পড়ে। এর সঙ্গে লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
নগরীর জামালখান এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, “কয়েক দিন ধরে এমন গরম পড়ছিল যে বাইরে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। আজকের বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিল।”
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক

কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক