ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, নিজস্ব প্রতিবেদক | বরিশাল | নিউজটি দেখেছেনঃ 21049 জন
বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন ছবির ক্যাপশন:
ad728
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে নতুন বছরকে বরণ করে নিতে ছিল আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, ওসি (তদন্ত) আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “পহেলা বৈশাখ কোনো রাজনৈতিক দলীয় উৎসব নয়; এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতির চিরায়ত লোকজ ঐতিহ্য।”

তিনি তাঁর বক্তব্যে নতুন বছরের শপথ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলা নববর্ষের এই শুভদিনে আমাদের অঙ্গীকার হোক সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাকেরগঞ্জ গড়ার।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বর্ষবরণের গানসহ বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সংগীত পরিবেশন করেন। উৎসবকে কেন্দ্র করে উপজেলা চত্বরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি  আবুল কালাম

আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি আবুল কালাম