ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন , বাকেরগঞ্জ প্রতিনিধি, | নিউজটি দেখেছেনঃ 88968 জন
বাকেরগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
রিশালের বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামী হলেন আরিফুর রহমান বাবু (২৫)। তিনি বাদলপাড়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিগত ২০২৫ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত বাবুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ঘর ভস্মীভূত

চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ঘর ভস্মীভূত