Logo
প্রিন্টের তারিখ: 06 October 2026 | প্রকাশের তারিখ: Oct 6, 2026

News Headlines : জামালপুরের সারিষাবাড়ীতে যমুনা সার কারখানা দীর্ঘ ৮ মাস গ্যাস সংকটের কারনে বন্ধ থাকার ফের উৎপাদন শুরু।

জামালপুরের সারিষাবাড়ীতে যমুনা সার কারখানা দীর্ঘ ৮ মাস গ্যাস সংকটের কারনে বন্ধ থাকার ফের উৎপাদন শুরু।
জামালপুরের সারিষাবাড়ীতে যমুনা সার কারখানা দীর্ঘ ৮ মাস গ্যাস সংকটের কারনে বন্ধ থাকার ফের উৎপাদন শুরু।

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে সার উৎপদন শুরু হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদনে বিভাগীর প্রধান মোঃ ফজলুল হক। গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলাতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। চলতি বছরের ১২ ই ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের ফলে কারখানাটির আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ পায় যমুনা সার কারখানা। যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে। উৎপাদন শুরু হওয়ায় উচ্ছসিত কারখানার সাথে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীরা।


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF