Logo
প্রিন্টের তারিখ: 12 June 2026 | প্রকাশের তারিখ: Jun 12, 2026

News Headlines : জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার এবং ৭৬ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার এবং ৭৬ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

মো লুৎফুর রহমান রাকিব 
পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন জামালপুর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদক, চোরাচালান ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক আবুল খায়ের এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আল আমীন এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার ০১ নং ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সর্বমোট ১১০ (একশত দশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৪,৪০,০০০/- (চার লক্ষ চল্লিশ হাজার) টাকা। এছাড়া চোরাচালান কার্যক্রমে ব্যবহৃত একটি Honda Dream 110 মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা এবং ডিবি-২ এর অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF