মোঃ আলমগীর হোসেন তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায়
মঙ্গলবার (৯ জুন) ২০২৬ তারিখ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা হলরুমে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাকান্দা। PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই ধরনের পার্টনার কংগ্রেস দেশের বিভিন্ন উপজেলায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।