Logo
প্রিন্টের তারিখ: 12 June 2026 | প্রকাশের তারিখ: Jun 12, 2026

News Headlines : বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর

বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর


কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল (পিকেএম) মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক ও সমাজসেবক কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক ৪ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক আদেশে বিদ্যালয়টির জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়। নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।
বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে ড. মো. মিজানুর রহমানের পাশাপাশি সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সন্নাসী কুমার মিস্ত্রি, অভিভাবক সদস্য হিসেবে সুশান্ত  সরদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নবগঠিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের প্রত্যাশা, ড. মিজানুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
নবগঠিত কমিটির সভাপতি ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষা বোর্ড আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
বিদ্যালয় সংশ্লিষ্টদের আশা, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে। 
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার  বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF