প্রিন্টের তারিখ: 01 June 2026 |
প্রকাশের তারিখ: Jun 1, 2026
News Headlines : বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা বৃদ্ধ নি/হ/ত, বিএনপি নেতা সহ আহত – ৬ জন
বরিশালের বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।
শুক্রবার (১৫ মে) বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এই ঘটনা ঘটে। ওই হামলা ঘটনা নেতৃত্ব দেন গারুড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আউয়াল।
নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। এ ঘটনায় আরও আহত হয়েছে নিহতের ভাই মালেক হাওলাদার (৬৫) ও গারুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি দেলোয়ার হাওলাদার (৫০) তার ভাগিনা মিজানুর রহমান (৪০), বিএনপি নেতা খবির শিকদার (৫০) সহ ৬ জন আহত হয়েছেন।
হামলা ঘটনার পর স্থানীয়রা আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর হালিম হাওলাদার মারা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই দেলোয়ার শিকদারের একটা ক্রয়কৃত জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আওয়ামী লীগ নেতা আউয়াল মেম্বার, সুমন হাওলাদার,উজ্জ্বল গ্রুপের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। আজ দেলোয়ার হাওলাদার ওই জমিতে বালু ভরাটের চেষ্টা করলে বিকেলে ৩ টা ৩০ মিনিটে রিপন ও আউয়াল মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্র, রড,বাশ,লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়।হামলার সময় বাশের আঘাতে নিহত হালিম হাওলাদার মাটিতে লুটিয়ে পরলে তার বুকে বাশ দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে গুরুতর আহত করা হয়। বাঁশ দিয়ে বুকে আঘাত করায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত একটা জমিতে বালু ভরাট করতে গেলে রিপন হাওলাদার, আউয়াল মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন আমাদের উপর অতর্কিত উপর্যুপরি হামলা চালায়, এসময় আমি সহ ৬-৭ জন আহত হই। এর মধ্যে আমার বড় ভাই মারা যায়।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতাহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।