প্রিন্টের তারিখ: 01 June 2026 |
প্রকাশের তারিখ: Jun 1, 2026
News Headlines : দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাতে ঝলঝলি এলাকায় অভিযান চালিয়ে মো. ইসলাম মিয়া’র ছেলে মো. মশিনুর রহমান কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে এবং মৃত আবুল কাশেমের ছেলে মো. রমজান আলী কে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝলঝলি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।