Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রুমিন ফারহানা-র প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশে হামের টিকার মজুত বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং কোনো সংকট নেই।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে এবং আরও মজুত রয়েছে। টিকা সংগ্রহে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি হামের বিষয়ে অযথা আতঙ্ক না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে জানানো হয়েছিল, ধাপে ধাপে টিকাদান শুরু হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ মে নয়, ২০ এপ্রিল থেকেই সারাদেশে একযোগে এই কর্মসূচি শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে।


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF