Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : “World Poetic Award” অনুষ্ঠিত

“World Poetic Award” অনুষ্ঠিত

মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-এর আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য “World Poetic Award” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবিতা, সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন দেশ-বিদেশের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনা মানুষের উপস্থিতিতে হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাশিক আহমেদ, উপদেষ্টা, এটিএন বাংলা। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, গীতিকার ও সমাজসেবক মোহাম্মদ মোমেন মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুফি লেখক ও গবেষক সোহরাব হোসেন খান অনন্ত মৈত্রী।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ড. জাহিদ আহমেদ চৌধুরী, সম্পাদক বিপ্লবী বার্তা।

সঞ্চালনায় ছিলেন রলি আক্তার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সারোয়ার মাহিন, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নির্বাহী।

নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাত্রা লাভ করে। সাহিত্যপ্রেমীদের জন্য এটি ছিল এক স্মরণীয় আয়োজন।



All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF