Logo
প্রিন্টের তারিখ: 03 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : তানিয়া বৃষ্টির তৃতীয় অস্ত্রোপচার সফল

তানিয়া বৃষ্টির তৃতীয় অস্ত্রোপচার সফল

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি-র মস্তিষ্কে তৃতীয়বারের মতো সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।” এতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্বস্তি ফিরেছে।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে মার্চ মাসে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতে আবারও চেন্নাইয়ে গিয়ে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করান তিনি, যা সফল হয়েছে বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে ১ এপ্রিল তিনি একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আবার শুরু করি তানিয়া।” তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা।


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF