Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বাদ মাগরিব ক্বিরাতুল কুরআন মডেল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষার দোয়াও করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ক্বিরাতুল কুরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা এইচ. এম. হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, উপজেলা সাইবার দলের সভাপতি নোমাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জালাল, পৌর সাইবার দলের সভাপতি মো. হাসান আলী, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, পৌর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন, শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF