Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরকান্দায় বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়    নগরকান্দায় বিএনপির দোয়া মাহফিল
 বিএনপি চেয়ারপার্সন ও  সাবেক প্রধানমন্ত্রী  এবং জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের  নগরকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  বিকালে ফরিদপুরের  নগরকান্দার সরকারি এম এন একাডেমি মাঠে   নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ। 
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,   নগরকান্দা উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক  সাইফুর রহমান মুকুল, সহ  সভাপতি আলিমুজ্জামান   ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ,ঁফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদাদীন হেলাল প্রমুখ।  দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমিন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF