Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : কিশোরগঞ্জে গাঁজা কারবারির কাছ থেকে ৮ লাখ টাকার মাদক ও ২১ হাজার টাকা উদ্ধার করল র‌্যাব

কিশোরগঞ্জে গাঁজা  কারবারির কাছ থেকে ৮ লাখ টাকার মাদক ও ২১ হাজার টাকা উদ্ধার করল র‌্যাব
কিশোরগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

​গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১১:১০ ঘটিকায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার উরদিঘী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​অভিযানে মোঃ আলামিন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

​গ্রেফতারকৃত মাদক কারবারির হেফাজত থেকে নিম্নলিখিত অবৈধ মালামাল উদ্ধার ও জব্দ করা হয়: অবৈধ মাদকদ্রব্য গাঁজা: ৪০ (চল্লিশ) কেজি ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা: ২১,১৩০/- (একুশ হাজার একশত ত্রিশ) টাকা মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল ফোন: ০১ (এক) টি ​উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮,০৭,০০০/- (আট লক্ষ সাত হাজার) টাকা বলে জানিয়েছে র‌্যাব।

​আটককৃত আসামি এবং জব্দকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF