Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : "সুদিনের ছোঁয়ায়"

"সুদিনের ছোঁয়ায়"
সুদিন আসবে কবে দেবে দেখা-
এই প্রত্যাশার প্রহরে আছি একা,
হয়তো দেবে দেখা নয়তো ধোঁকা-
চাইনা হতে অযাচিত ক্ষনে বোকা!

ভাগ্য যদি থাকে সহায় আমার-
পিছনে হবেনা ফিরে তাকাতে আর,
এগিয়ে যাবো সামনে বিসমিল্লাহ বলে-
সফলতায় চলতে জীবনে ঈমানী বলে!

ন্যায় নীতিতে রবো অবিচল বিশ্বাসে-
হবোনা পিছুপা করছি ওয়াদা নিঃশ্বাসে,
লড়বো ন্যায়ের পক্ষে জাগ্রত শফথ-
হারাবোনা মোহের টানে কভুও পথ!

পথ সচরাচর ডান-বামে মোড় খায়-
বিশ্বাসী সঠিক পথ কভুওনা হারায়,
পার করেই আলোয় অশনি সংকেত-
প্রচ্ছাদিত করে মনে ন্যায়ের অভিপ্রেত! 

হতে তির্যক সফল পথের গতিসীমায়-
ফজীলত কামনা করে রহমত ক্ষমায়,
পেলে ধন্য হয় জীবনের পরিক্রমা-
সুদিনের ছোঁয়ায় মুক্তিতে মেলে ক্ষমা! 

আসুক জীবনে সুদিন সকলের কর্মে-
সুপ্রতিষ্ঠিত হোক সুদিন ন্যায়ের ধর্মে, 
সুদিনের চাদর হোক প্রশস্ত চরাচরে-
থাকুক রহমত সকলের জীবন জুড়ে...
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF