ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 30873 জন
শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
ad728


দেওয়ান মাসুকুর রহমান 
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ মে ২০২৬ : বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজনে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ বাস্তবায়ন উপলক্ষে রোববার (২৩ মে ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের হলরূমে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি), পর্যটন পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পর্যটন শিল্প সংশ্লিষ্ট হোটেল রিসোর্ট মালিক প্রতিনিধি, চা বাগান মালিক প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ হারমোনি ফেস্টিভ্যাল এর স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিতব্য হারমোনি ফেস্টিভাল সিজন-২ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকার সম্ভবনার কথা জানান আয়োজকরা।

সভায় শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন সফল করতে ভেন্যু, সম্ভাব্যতা, প্রতিবন্ধকতা ও আবহাওয়া নিয়ে বক্তব্য রাখেন ফিনলে চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, গ্রান্ড সেলিম রিসোর্টের স্বাধিকারী সেলিম মিয়া, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো: তারেকুর রহমান পাপ্পু, গ্রীন লিফ গেষ্ট হাউসের সত্বধিকারী ও গণমাধ্যমে কর্মী এস কে দাস সুমন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও স্মার্ট ট্যুরিজম এর সত্বাধিকারী এম এ রকিব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ( প্রশাসন) জাবেদ হোসেন, মণিপুরী সম্প্রদায়ের নারী উদ্যক্তা জয়া শর্মা, সাংবাদিক ও কবি লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে সরকারী নানা পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবারও নাজমীন খানমকে চান গোপালগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর

আবারও নাজমীন খানমকে চান গোপালগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর