ঢাকা | বঙ্গাব্দ

কারামুক্তি দিবসে ইউনূসের বিচার চাইলেন নির্যাতনের শিকার সেই ৬১ আইনজীবী

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 621 জন
কারামুক্তি দিবসে ইউনূসের বিচার চাইলেন নির্যাতনের শিকার সেই ৬১ আইনজীবী ছবির ক্যাপশন:
ad728

দেওয়ান মাসুকুর রহমান 
নিজস্ব প্রতিবেদক | ০৯ জুন ২০২৬ : অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে নির্যাতনের শিকার ৬১ আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার ও শাস্তি দাবি করেছেন।

আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকারের মিথ্যা মামলা ও কারাগারে নির্যাতনের শিকার সেই ৬১ জন আইনজীবীর ঐতিহাসিক কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশে তারা এ দাবী করেন। 

এ সময় তারা ‘ইউনূসের বিচার চাই’-সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য দেন। এ সময় তিনি আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান।

তিনি বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন– অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া ও অ্যাডভোকেট মো. তৌহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মে দিবস হচ্ছে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ

মে দিবস হচ্ছে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ