ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 32159 জন
দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। ছবির ক্যাপশন:
ad728
শুক্রবার (১৫ মে) দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার গোলাপগঞ্জ মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারা অনুযায়ী বড় শীতলাই গ্রামের মোহাম্মদ আলী ছেলে মোঃ শামিম (৩০) এবং সুজালপুর খালপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নুর আলম (৩০)কে  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী বীরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়াকাটায় দিন দিন কমছে পর্যটকদের উপস্থিতি, ক্ষুব্ধ ভ্রমণপিপা

কুয়াকাটায় দিন দিন কমছে পর্যটকদের উপস্থিতি, ক্ষুব্ধ ভ্রমণপিপা