ঢাকা | বঙ্গাব্দ

ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিনিধির নাম :আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 93147 জন
ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন: আলামিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন
ad728
জমিসংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের হাফিজুল ইসলামের সঙ্গে জসিম উদ্দিনদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে হাফিজুল ও তার ভাইয়েরা না থাকায় প্রবাসী ভাই কামরুজ্জামানের স্ত্রী নূরজাহানের ওপর হামলা চালিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।

এ সময় তার ছেলে আলামিন মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পরদিন নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
হবিগঞ্জ শহরে র‌্যাবের অভিযান / ভুয়া নারী চিকিৎসক আটক অর্ধলক্

হবিগঞ্জ শহরে র‌্যাবের অভিযান / ভুয়া নারী চিকিৎসক আটক অর্ধলক্