ঢাকা | বঙ্গাব্দ

কোরবানির ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে স্বদেশ মৃত্তিকার আহবান

  • প্রতিনিধির নাম :প্রেস বিজ্ঞপ্তি | ঢাকা | ২০২৬ | নিউজটি দেখেছেনঃ 28286 জন
কোরবানির ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে স্বদেশ মৃত্তিকার আহবান ছবির ক্যাপশন:
ad728

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে । সংগঠনটি এবারও কোরবানি কর্মসূচির মাধ্যমে শত শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের ঘোষণা দিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ইসলামী শরিয়াহ মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি সম্পন্ন করে শতভাগ মাংস প্রকৃত অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।

২০২৬ সালের কোরবানিকে সামনে রেখে এবার আরও বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি। এ বছর ২০০-এরও বেশি অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেছে স্বদেশ মৃত্তিকা। এই মহৎ উদ্যোগ সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, একটি গরুর কোরবানির শেয়ারের মূল্য নির্ধারণ pপকরা হয়েছে ১৪০ পাউন্ড, ১৭০ ইউরো, ১৯৫ মার্কিন ডলার অথবা ২৩ হাজার টাকা। দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী ও প্রবাসীদের এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ মৃত্তিকার নেতৃবৃন্দ বলেন, কোরবানি শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি মানবতার সেবারও এক অনন্য সুযোগ। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় অসহায় পরিবারের ঘরেও ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, নিজে অংশগ্রহণের পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতদের মাঝেও এই মানবিক উদ্যোগের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

শেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করে সংগঠনটি জানায়, সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের লক্ষ্য পূরণ হবে এবং আরও বেশি মানুষের জীবনে স্বস্তি ও আনন্দ বয়ে আনবে এই কোরবানি কর্মসূচি।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
আন্তর্জাতিক নার্স দিবস পালিত সেবায় মানবতার অনন্য দৃষ্টান্ত গ

আন্তর্জাতিক নার্স দিবস পালিত সেবায় মানবতার অনন্য দৃষ্টান্ত গ