ঢাকা | বঙ্গাব্দ

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

  • প্রতিনিধির নাম :ডেস্ক রিপোর্ট | স্বদেশসময়.কম.বিডি | নিউজটি দেখেছেনঃ 43887 জন
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ছবির ক্যাপশন:
ad728

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ভারতীয় চলচ্চিত্র সংগীতের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন আশা ভোঁসলে। ১৯৩৩ সালে সংগীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৯ বছর বয়সেই পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন।

বড় বোন লতা মঙ্গেশকর-এর ছায়ায় থেকেও নিজস্ব গায়কী ঢঙে আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি। কয়েক দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই শিল্পী।

তার ব্যক্তিগত জীবনও ছিল ঘটনাবহুল। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন তিনি। তবে শ্বশুরবাড়ির দুর্ব্যবহারের কারণে তিন সন্তানসহ ১৯৬০ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

আশা ভোঁসলের মৃত্যুতে ভারতীয় সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার অনন্য কণ্ঠ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র:

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: