ঢাকা | বঙ্গাব্দ

"বন্ধন" অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল রজা

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 15505 জন
"বন্ধন" অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল রজা ছবির ক্যাপশন:
ad728

ঢাকা:
"বন্ধন" এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল রজা সম্মানজনক "বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬" লাভ করেছেন।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনে সংগীতচর্চা ও শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিল্পী বাবুল রজা বলেন,
"একটি পদক কখনোই একজন শিল্পীর সম্পূর্ণ পরিচয় নয়; বরং এটি আরও দায়িত্বশীল হয়ে পথচলার অনুপ্রেরণা। প্রকৃত মূল্যায়ন হয় মানুষের ভালোবাসা, শ্রোতাদের গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিনের সাধনার মাধ্যমে।"

তিনি আরও বলেন,
"এই সম্মানকে আমি বিনয়ের সঙ্গে গ্রহণ করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রিয় বন্ধন পরিবারের কর্ণধার, শ্রদ্ধেয় শেখ নজরুল ইসলাম ভাইয়ের প্রতি। তাঁর ভালোবাসা, আন্তরিকতা ও উৎসাহের প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।"

ভবিষ্যৎ পথচলার জন্য সবার দোয়া কামনা করে তিনি বলেন,
"সংগীতের পথে সততা, নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে যেন আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

উল্লেখ্য, "বন্ধন" এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত