ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৫০

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 969 জন
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৫০ ছবির ক্যাপশন:
ad728


হবিগঞ্জ সদরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল সমর্থকদের দল ২-০ গোলে পরাজিত হয়।

খেলা শেষে মাইকে একটি ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয়দের গণ্যমান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
এরপর ওই ঘটনার জেরে আজ বুধবার দুপুরে ২ পক্ষের লোকজন আবার তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

বিকেলে যোগাযোগ করা হলে ওসি মো. জাহিদুল হোসেন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করে শিবসা নদীতে অবমুক

পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করে শিবসা নদীতে অবমুক