ঢাকা | বঙ্গাব্দ

কালিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 21639 জন
কালিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:
ad728


কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের নেতৃত্বে জিয়ার সৈনিকরা শনিবার (৩০ মে) এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শহীদ জিয়ার মানবিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে অধ্যাপক ডা. শহিদুল আলমসহ বিশেষজ্ঞ ১৪ জন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।এ সময় সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দল্লাহ সিদ্দিকী, এসডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেনসহ জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও

কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও