ঢাকা | বঙ্গাব্দ

কুলাউড়ার রাউতগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে ফানাই নদীর ওপর দেবে যাওয়া ব্রিজ এখন মরণফাঁদ: ঝুঁকি নিয়ে চলছে পারাপার

  • প্রতিনিধির নাম :রেজাউল ইসলাম, | নিউজটি দেখেছেনঃ 34001 জন
কুলাউড়ার রাউতগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে ফানাই নদীর ওপর দেবে যাওয়া ব্রিজ এখন মরণফাঁদ: ঝুঁকি নিয়ে চলছে পারাপার ছবির ক্যাপশন:
ad728
কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে ফানাই নদীর ওপর অবস্থিত ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দা কাজল মিয়ার বাড়ির পাশে অবস্থিত এই ব্রিজটি প্রায় দুই যুগ আগে নির্মাণ করা হয়েছিল।
 এলাকাবাসীর অভিযোগ, ২০২১ সালে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদী পুনঃখনন করার সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সেতুর মাঝখানের পিলার দেবে যায় এবং মূল কাঠামোতে বড় ধরনের ফাটল দেখা দেয়। বর্তমানে টানা বৃষ্টিপাতের ফলে নদীর পানির স্তর অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে ব্রিজের নিচের অংশ প্রায় কানায় কানায় ভরে গেছে। পানির এই প্রবল স্রোত ও চাপের কারণে দেবে যাওয়া ব্রিজটি এখন আরও নড়বড়ে হয়ে পড়েছে, যা যেকোনো মুহূর্তে ধসে পড়ার উপক্রম হয়েছে। সরেজমিনে দেখা যায়, ব্রিজের একটি অংশ নদীগর্ভে দেবে যাওয়ায় এর ওপর দিয়ে চলাচল করা এলাকাবাসীর জন্য এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের রেলিংয়ের কংক্রিট ধসে গিয়ে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে এসেছে, যা বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এই সেতুটি দিয়ে প্রতিদিন রবির বাজার, কুলাউড়া, ব্রাহ্মণ বাজার, ভবানীপুর, ভাটুৎগ্রাম, মৈশাজুড়ী, ঢুলিপাড়া, শ্রীরামপুর, নর্তন, পালগ্রাম, তিলাসিজুরাসহ পার্শ্ববর্তী অসংখ্য গ্রামের শত শত মানুষ এবং বিভিন্ন যানবাহনের চালক অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, “আমাদের কষ্ট কেউ দেখছে না, অথচ এই সেতুটি আমাদের জীবনের অন্যতম ভরসা।” বিশেষ করে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের আতঙ্কের কথা জানিয়ে বলেছে যে, তারা সাঁতার জানে না এবং প্রতিদিন ভয়ে ভয়ে এই ব্রিজ পার হতে হয়। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তাদের আতঙ্ক এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চরম অব্যবস্থাপনার মধ্যেও স্থানীয়দের যাতায়াতের বিকল্প কোনো সুব্যবস্থা না থাকায় তারা জীবন হাতে নিয়ে এই নড়বড়ে ব্রিজের ওপর দিয়েই চলাচল করছেন। প্রতিদিন শত শত মানুষ সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে এই বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছেন।  কোনো বড় প্রাণহানি ঘটার আগেই স্থানীয় প্রশাসন, এলজিইডি কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক

কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক